Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার আমরা পালন করি মা দিবস। এই দিবস বিশ্ব মা দিবস নামে পরিচিত। মা দিবস নিয়ে স্ট্যাটাস, মাকে নিয়ে স্ট্যাটাস পিক বা ছবি, ক্যাপশন, মেসেজ, উক্তি ও কবিতা সবাই অনলাইনে শেয়ার করে থাকে মা দিবস উপলক্ষে। আমরা আপনাদের এই কাজটি সহজ করার জন্য মা দিবসের সকল বিষয় লক্ষ্য রেখে কিছু স্ট্যাটাস পিক, ক্যাপশন, মেসেজ, কবিতা এবং উক্তি দিয়েছি।
এগুলো আপনি সহজেই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তাহলে নিচে থেকে দেখে নিন সেই মাকে নিয়ে লেখা ক্যাপশন গুলো।








আরো পড়ুন:
১০+ মা দিবসে মায়ের জন্য সেরা উপহার আইডিয়া ২০২৫




মা, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, প্রথম শিক্ষক। আজ মা দিবসে তোমায় জানাই অন্তরের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা!
তোমার ত্যাগের কথা আমি কখনোই ভুলব না। তুমি আমার জীবনের প্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
তুমি আমার প্রথম শ্বাস, প্রথম হাসি, আর আজীবনের সাহস। মা দিবসে শুধু বলি—ভালোবাসি মা।
যে হাত ধরে হেঁটে শিখেছিলাম, সেই হাতটিই আজও আমার সাহস। মা, তুমি আশীর্বাদ।
মা ছাড়া দুনিয়া অর্ধেক ফাঁকা। তাঁর হাসি আমার শক্তি, তাঁর দোয়া আমার সঙ্গে সব সময়। মা দিবস
মা হচ্ছে এমন এক মানুষ, যে ছোট্ট কোনো কথা চায় না, শুধু আমাদের ভালো থাকা চায়। মা দিবসে তাঁকে আন্তরিকভাবে শুভেচ্ছা।
মা হলেন সৃষ্টির সবচেয়ে বড় আশীর্বাদ। মা দিবসে তাঁর স্নেহে ভরপুর ভালোবাসা আর শ্রদ্ধা জানাই।
তোমার মমতা আর ত্যাগের কোনো তুলনা হয় না। আজ মা দিবসে তোমাকে জানাই বিনম্র শ্রদ্ধা আর অফুরান ভালোবাসা।
আমার জীবনে যা কিছু সুন্দর, যা কিছু মূল্যবান, তার শুরু তোমার হাত ধরে। শুভ মা দিবস, মা!
তুমি যেমন আমাকে বুঝেছ, কেউ কখনো বুঝবে না। তোমার জন্য রইলো হাজারো প্রার্থনা। শুভ মা দিবস
মা দিবস উপলক্ষে মা-র পায়ের ধূলো নিয়ে আজ মনকে ভরে নেই। কারণ মা ছাড়া আর কিছুই থাকে না।
তোমার কাছে ঋণ কখনো শোধ হবার নয়, শুধু ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই পারি। শুভ মা দিবস, আম্মা!
তোমার স্নেহ, মমতা আর ভালোবাসায় আমার জীবন আলোকিত। তুমি ছাড়া আমি কিছুই না। মা দিবস অনেক অনেক ভালোবাসার সাথে!
মা, তোমার মতো স্নেহময়ী মানুষ পেয়ে আমি ধন্য। আজ এই দিনে তোমাকে জানাই অকৃত্রিম ভালোবাসা।
মা দিবসে আজ মনে করি, কত রাত জেগে কত কষ্ট সইলেন মা, কত দোয়া করলেন আমার ভালোর জন্য। মা তুমিই আমার জীবন।
মা দিবসের উৎপত্তি ঘটে আমেরিকায়, ২০ শতকের শুরুতে। অ্যানা জার্ভিস নামে এক নারী তার মা অ্যান রিভস জার্ভিসের স্মরণে এই দিনটি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন। অ্যান রিভস ছিলেন একজন সমাজকর্মী, যিনি মায়েদের কল্যাণে কাজ করতেন। ১৯০৮ সালে প্রথম মা দিবস পালিত হয় এবং ১৯১৪ সালে এটি আমেরিকার জাতীয় ছুটির দিন হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি ভিন্ন ভিন্নভাবে উদযাপিত হয়ে আসছে।
বাংলাদেশে মা দিবস পালন তুলনামূলকভাবে নতুন হলেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানের অনলাইনের যুগে উন্নত দেশে গুলো যেখানে মা দিবস পালন করে থাকে সেখানে বাংলাদেশের মানুষ ও চায় এই দিনটি পালন করতে। তাই মা দিবসটি এখন বাংলাদেশের মানুষ অনেক উৎসাহ এবং ভালোবাস শ্রাদ্ধা নিয়ে পালন করে থাকে।