Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বর্তমান সময়ের নগদ অনেক সিকিউরিটি হওয়ার কারণে একচেটিয়া নগদ একাউন্টে পেমেন্ট আশা বন্ধ হয়েছে। আগে ভাতা টাকা যে কোন নগদ একাউন্টে দিয়ে দিত এবং সে একাউন্ট থেকে টাকা উত্তোলন করা যেত। সেই সিমে যদি নগদ একাউন্ট আগে না খোলাও থাকতো তাহলেও কিন্তু টাকা আসতো। কিন্তু বর্তমান সময়ে আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনার ভাতার টাকা নগদ একাউন্টে কেন আসলো না অনেকেরই এই প্রশ্ন?
যেহেতু নগদ তাদের সিকিউরিটি আপডেট করতেছে সে তো আপনাকে সেই আপডেট অনুযায়ী তাদের অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে হবে। সাম্প্রতিক সময়ে বর্তমান তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যা পরবর্তীতে এড়ানোর জন্য তারা এই সিকিউরিটি আপডেট গুলো দিয়ে আসছে।
হয়তো আপনার সেই নগদ একাউন্টে আপনি আগে ভাতের টাকা পেয়েছেন কিন্তু এখন হঠাৎ করে আপনার পেমেন্টটা আসলো না? এর কিছু কারণ রয়েছে আপনার একাউন্টের মধ্যে।
১. KYC Verification ( প্রথমে রয়েছে কেওয়াইসি ভেরিফিকেশন, আপনি যদি নগদ একাউন্টটি কোন একটি বাটন ফোন দিয়ে কোড দিয়ে ডায়াল করে একাউন্ট করেন তাহলে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু সেখানে হয় না। এই কারণে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই তাদের কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে)
২. Duplicat Account ( দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ডুপ্লিকেট একাউন্ট, অনেকের এক নামে অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা থাকে কিন্তু সে একটি একাউন্টে নগদ একাউন্ট খুলেছে এবং সে পরবর্তীতে ওই অ্যাকাউন্ট ব্যবহার করে আরো অন্য একটি একাউন্ট খুলেছে যার কারনে আপনার এই সমস্যাটি হতে পারে)
যদি আপনার নগদ একাউন্টে ভাতা টাকা না আসে তাহলে আপনি প্রথমে চেক করুন আপনার নগদ একাউন্টে কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন আছে কিনা। যদি আপনার নগদ একাউন্ট কেওয়াইসি ভেরিফিকেশন না থাকে তাহলে আপনি এই কেওয়াইসি ভেরিফিকেশন টি সম্পূর্ণ করে নিবেন।

আপনার নগদ অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন সম্পূর্ণ আছে কিনা সেটি চেক করার জন্য সরাসরি আপনি নগদ অ্যাপসটি চলে যাবেন। যদি আপনার বাটন ফোন হয়ে থাকে তাহলে আপনি সেই সিমটি যে কোন একটি স্মার্ট ফোনে কানেক্টেড করে তারপর নগদ অ্যাপসটি ওপেন করবেন।

তারপর নগদের হোমপেজ থেকে একদম নিচে চলে যাবেন এবং সেখানে একটি অপশন দেখবেন “লিমিট ও চার্জ”। আর আপনি এই ওয়াকশনে দেখতে পারবেন আপনার লেনদেনের সীমাবদ্ধতা কত রয়েছে। এখানে যদি আপনার সমস্ত লেনদেন সীমাবদ্ধতা সঠিক অবস্থানে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি করা। আর যদি এখানে দেখেন আপনার লেনদেন সংখ্যা 0/0 রয়েছে তাহলে আপনার নগদ একাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন করা নেই।
বর্তমান সবচেয়ে বেশি সমস্যা দিচ্ছে বয়স্ক ভাতা যে সকল ব্যক্তিরা পান তাদের। তাই আপনি যদি বয়স্ক ভাতা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে এবং সবকিছু ঠিক থাকে তারপরও যদি আপনার নগদ একাউন্টে টাকা না আসে। তাহলে আপনার নগদ একাউন্টটি সম্পূর্ণ ভেরিফিকেশন কিনা সেটি যাচাই করুন একটি স্মার্ট ফোন দিয়ে।
এছাড়া নগদ একাউন্টে ভাতের টাকা না আসার কারণ অনেকটাই ডুবলিকেট অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট ব্লক। যদি আপনার একাউন্ট সীমিত বা স্থায়ী স্থগিত থাকে তাহলে আপনার নগদ একাউন্টে কোন প্রকার টাকা আসবে না। যদি আপনার এই ধরনের কোন সমস্যা থাকে যে আপনি পিন নাম্বার ভুলে গেছেন সেখানে পাসওয়ার্ড লক হয়ে গেছে অথবা একাউন্ট সীমাবদ্ধতা হয়ে গেছে। তাহলে আপনি সরাসরি নগদ কাস্টম কেয়ারে গিয়ে আপনার নগদ একাউন্টটি ঠিক করে নিয়ে আসবেন।
যেহেতু বর্তমান বয়স্ক ভাতা সহজ যে সকল ভাতা রয়েছে বাংলাদেশের সকল ভাতার টাকা প্রায় নগদ একাউন্ট এর মাধ্যমে দেওয়া হয়। তবে কিছুসংখ্যক ব্যক্তিরা বিকাশ একাউন্টের মাধ্যমে ও ভাতার টাকা পেয়ে থাকেন।
তাই যাদের বিকাশ একাউন্টে টাকা আসে না তারা অবশ্যই তাদের বিকাশ একাউন্টটি সম্পূর্ণ যাচাই করে দেখবেন যে বিকাশ একাউন্টে কোনরকম সমস্যা আছে কিনা। বিকাশ একাউন্ট এর সবচেয়ে বেশি সমস্যা হয়ে থাকে ডুপ্লিকেট একাউন্ট এবং অ্যাকাউন্ট লক থাকার কারণে।
সর্বশেষ: আপনার নগদ বা বিকাশ একাউন্টটিতে যদি কোন ভাতার টাকা না আসে এবং আপনি যদি পূর্বে টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নগদ বা বিকাশ একাউন্টটি যাচাই করে দেখে নিবেন সেটি সচল আছে কিনা। যদি আপনার নগদ বা বিকাশ একাউন্ট সবকিছু সঠিক থাকে তাহলে আপনি সরাসরি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিসে গিয়ে যোগাযোগ করবেন।