Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

টিভিএস নতুন ইলেকট্রিক স্কুটারের ডিজাইন: সকলের পরিচিত নাম tvs বাজারে আনতে চলেছে ইলেকট্রিক স্কুটার। দেশের সকল জায়গায় টিভিএস এর সুনাম ছড়িয়ে পড়েছে। তাই তারা বাজার আরো শক্তপোক্তভাবে দখল করার জন্য ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে। কয়েকদিন আগে একটি মিটিংয়ে টিভিএস মোটরের ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন বেনু তিনি জানিয়েছেন এই ইলেকট্রিক মোটরসাইকেলের বিষয়ে।
ইতিমধ্যেই টিভিএস কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়েছে। টিভিএস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন নতুন এই মডেলের ইলেকট্রিক স্কুটার এর নাম হতে পারে টিভিএস এক্স ‘TVS X’ নামে। বেনু আরো বলেছেন তাদের এই মোটরসাইকেলের ডিজাইন বিশ্ববাজারে উন্মোচন করতে চান।
আরো পড়ুন: জ্বালানির চিন্তা বাদ – মাত্র ৯৪,৯০০ টাকায় ইলেকট্রিক বাইক এখন আপনার হাতের নাগালে।

টিভিএস ইলেকট্রিক স্কুটার এর ডিজাইন এর দেখতে গেলে। বর্তমানে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার iQube এর একটি উন্নত ভার্সনের ইলেকট্রিক স্কুটার হতে পারে। পেটেন্টের ফাঁস হওয়ার ডিজাইনের থেকে বোঝা যায় যে, iQube ইলেকট্রিক স্কুটার এর মতো এই টিভিএস এক্স TVS X ইলেকট্রিক স্কুটারে ও ডিআর এল (DRL) (ডে-টাইম রানিং লাইট) হেডলাইট ব্যবহার করা হয়েছে। iQube ইলেকট্রিক স্কুটার এর থেকে আপডেট ভার্সন অথবা যে ডিজাইন পরিবর্তন হয়েছে তা হলো স্লিম এবং স্মার্ট এলইডি লাইট এডজাস্টমেন্ট।

স্কুটারের সামনের থেকে শুরু করে পিছন পর্যন্ত একটি স্লিম বডি প্যানেল দেখা যাচ্ছে। তার মানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আইকিউবি iQube ইলেকট্রিক স্কুটারের থেকে আপডেট বা অনেকটাই পরিবর্তন। Tvs x নামে যে ইলেকট্রিক স্কুটারটি উন্মোচন হতে চলেছে তার রিয়ার টেইল লাইট ও টার্ন ইন্ডিকেটরও LED দেওয়া হয়েছে। যার কারণে এই স্কুটার বাইকটিকে আরো বেশি স্টাইলিশ দেখাচ্ছে।
এছাড়াও চাবি রাখার জন্য একটি স্থান, ছোট গ্লাভবক্স এবং চার্জিং পোর্টেরও সুবিধা রয়েছে এমনটি মনে হচ্ছে। ইলেকট্রিক স্কুটারটির সামনের চাকা একটু বড় এবং পিছনের চাকা একটু ছোট দেখাচ্ছে। তার মানে বোঝা যায় যে সামনের চাকা হয়তো 14 ইঞ্চি এবং পিছনের চাকা সাইজ ১২ ইঞ্চি হতে পারে। এই বাইকটির মোটর সম্ভবত মাঝের দিকে বসানো হয়েছে। যা অন্য ইলেকট্রিক স্কুটারেরও বসানো হয়ে থাকে। এছাড়াও ডিজাইন দেখে যা মনে হচ্ছে সেটা হল পিছনে হয়তো ডুয়েল শক অ্যাবজরবার বসানো হয়েছে। এই সকল খুঁটিনাটি বিশ্লেষণ করে এবং ডিজাইন টির দেখে মনে হচ্ছে এটি একটি ইলেকট্রিক স্কুটার। তাছাড়া আর কিবা হতে পারে।
বর্তমানে সারাদেশে ইলেকট্রিক স্কুটারের সারা পড়েছে বেশি। যার কারণে ইলেকট্রিক স্কুটারের ধারণাই করছে বেশি মানুষ। এই ডিজাইনটি tvs স্কুটার এর আরেকটি নতুন মডেলের এটিআইসিই (পেট্রোল) স্কুটারও হতে পারে। এই ধরনের স্কুটার নতুন মডেল এনে তা ইন্ডিয়ার বাজারে অথবা ইন্দোনেশিয়ার বাজারেও ভালো পরিমাণ সেল করতে পারবে। টিভিএস কোম্পানি তাদের নতুন স্কুটার গ্লোবাল মার্কেটে জন্য প্রস্তুত করতে পারে।
ইন্দোনেশিয়ার মত অনেক দেশে টিভিএস কোম্পানি টিভিএস ড্যাজ ১১০ নামে একটি স্কুটার বাইক আছে। সেগুলো ভালো পরিমান বিক্রি করে থাকে কোম্পানি। এটি হয়তো তারই একটি আপডেট ভার্সন হতে পারে।