Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
যদি মনটা চুরি করি গানের লিরিক্স: সাম্প্রতিক সময়ে সিএমভি (CMV) প্রযোজিত একটি বিশেষ নাটক “আশিকি” দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এমরোজ শাওন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তার সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নিহা।

এসকে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় নির্মিত এই নাটকটির পেছনে রয়েছে একদল দক্ষ কলাকুশলী। এর দৃষ্টিনন্দন চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার এবং আবহ সংগীত পরিচালনা করেছেন সজীব দাস, যা নাটকটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
‘আশিকি’ নাটকটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে “যদি মনটা চুরি করি” শিরোনামের একটি শ্রুতিমধুর গান। জনপ্রিয় শিল্পী কনা এবং সজীব দাসের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর এবং এর সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস নিজেই। সিএমভি’র লেবেলে প্রকাশিত গানটি ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। দর্শকরা স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং ইউটিউব মিউজিকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে সম্পূর্ণ গানটি শুনতে পারবেন।
[মেয়ে]
যদি মনটা চুরি করি
তোমার মন আকাশে উড়ি
দেবে কি, দেবে কি, ওই পরানে ঠাঁই।
[ছেলে]
যদি তোমার হাতটা ধরি
আর কথায় মায়ায় পড়ি
তুমি কি? হবি কি? আমার পুরোটাই।
[মেয়ে]
ভালোবাসার নজরে যেদিকে তাকাই
সখারে, সখারে, তোমায় দেখতে পাই।
[ছেলে]
ভালোবাসার আদরে যেদিকে তাকাই
সখিরে, সখিরে, মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই। [মেয়ে] যদি মনটা চুরি করি..
[মেয়ে]
মিষ্টি করে রোদ হাসে, আরো হাসো তুমি
আমার মনের সিরি বেয়ে, তোমার মনে নামি।
ওওও… আশে পাশে থাকলে তুমি, মনটা জানে আগে
ভালোবাসা দেবো তোমায়, রাগে অনুরাগে।
ভালোবাসার নজরে যেদিকে তাকাই
সখারে, সখারে, তোমায় দেখতে পাই
[ছেলে]
ভালোবাসার আদরে যেদিকে তাকাই
সখিরে, সখিরে, মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই।
যদি মনটা চুরি করি..
হা….আ….হা….আ….
দারা দারা রা রা রা রা রা
[ছেলে]
পাল উড়া নৌকা নিয়ে চলো নৌকায় ভাসি
জেনে যাবে ঢুকলে মনে, কত ভালোবাসি।
[মেয়ে]
হো ওওওও….
তোমার সঙ্গে থাকলে ছুতে পারবেনা রে বিপদ
আমার জন্য তোমার বুকটা খুবই নিরাপদ।
[ছেলে]
ভালোবাসার আদরে যেদিকে তাকাই
সখিরে, সখিরে, মায়াতে জড়াই, তোমায় দেখতে পাই
[ছেলে]
ভালোবাসার আদরে যেদিকে তাকাই
সখারে, সখারে, মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই।
[মেয়ে]
যদি মনটা চুরি করি
তোমার মন আকাশে উড়ি
দেবে কি, দেবে কি, ওই পরানে ঠাঁই
[ছেলে]
যদি তোমার হাতটা ধরি
আর কথায় মায়ায় পড়ি
তুমি কি? হবি কি? আমার পুরোটাই
আরো পড়ুন: ১০+ ইউনিক গিফট আইডিয়া ২০২৫ – মেয়েরা পেলে খুশি হবে
আপনি যদি প্রতিনিয়ত বাংলা গানের লিরিক্স খুজে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ফলো করে রাখতে পারেন। তাহলে প্রতিনিয়ত নতুন গানের লিরিক্স পেয়ে যাবেন।