Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
পার্সোনাল লোন কিভাবে নেব তার বিস্তারিত জানতে পারবেন আমাদের আজকের এই পোস্ট থেকে। আসুন জেনে নিই। পার্সোনাল লোন বলতে বোঝায় কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি যে লোন নিয়ে আপনার ব্যক্তিগত সকল কাজ করতে পারবেন তাকে পার্সোনাল লোন বলে।

আপনার যেকোন লোন নেওয়ার আগে লোন প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আপনি পার্সোনাল লোন নেওয়ার আগে ভালো করে জানতে হবে যে কোন ব্যাংকের কি কি সুবিধা অসুবিধা রয়েছে। বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে যার মধ্যে – সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক ইত্যাদি।
| ক্রমিক নং | যোগ্যতার | বিস্তারিত |
| ০১ | বয়স | ১৮-৫৫ বছর |
| ০২ | জাতীয়তা | বাংলাদেশী |
| ০৩ | চাকুরীজীবিদের জন্য মাসিক আয় | ২০ হাজার টাকা হতে হবে। |
| ০৪ | বাড়ির মালিকদের জন্য | ২৫ হাজার টাকা মাসিক আয় হতে হবে। |
| ০৫ | ব্যবসায়ীদের জন্য | ৩০ হাজার টাকা মাসিক আয় থাকতে হবে। |
| ০৬ | অন্যান্যদের জন্য | লোন নিতে হলে জমির দলিল বা সরকারি চাকুরীজীবিদের গ্যারান্টার থাকতে হবে। |
আপনার এই যোগ্যতা গুলো যদি থেকে থাকে তাহলে আপনি যে কোন ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন।

সকল ধরনের লোনের জন্য বিভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়। তাই আপনি পার্সোনাল লোন নিতে গেলে যে সকল ডকুমেন্ট গুলো প্রয়োজন হবে তা দেওয়া হলো:
পার্সোনাল লোনের ক্ষেত্রে সাধারণত ১০% থেকে ২৫% পর্যন্ত হতে পারে। এই ইন্টারেস্ট কম বেশি হতে পারে আর্থিক প্রতিষ্ঠান এবং লোনের পরিমানের উপর নির্ভর করে। আপনি পার্সোনাল লোন বা যে কোন লোন নেওয়ার আগে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খোজ খরব নিয়ে দেখবেন।
পার্সোনাল লোনের মেয়াদ ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত হয়ে থাকে। এই মেয়াদ ব্যাংক ভেদে কম বেশি হতে পারে। তাছাড়া আপনি যদি বেশি পরিমান টাকা নিয়ে থাকেন তাহলে মেয়াদ বেশি হতে পারে।
আরো পড়ুন: ১ লক্ষ টাকা লোন নিতে চাই কিভাবে এবং কোন জায়গা থেকে পাবো?
পার্সোনাল লোনের জন্য দুই ভাবেই আবেদন করা যায়।
অনলাইনের থেকে আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে আবেদন করেন তাহেলে রেসপন্স ভালো পাবেন। বর্তমানে ব্যাংক গুলো অনলাইনের প্রতিও বেশি ফোকাস দিয়ে থাকে। তাই আপনি বাড়ি বসেও আবেদন করতে পারবেন।
ক্রেডিট স্কোর বলতে বোঝায় আপনার আয় কত। আপনাকে ব্যাংক যদি পার্সোনাল লোন দিয়ে থাকে তাহলে আপনি কি পরিশোধ করতে পারবেন কি না। এই সব বিশ্লেষণ করাই হলো ক্রেডিট স্কোর যাচাই করা। আপনি যে কোন ব্যাংকে যান আপনার ক্রেডিট স্কোর তার যাচাই করবেই।
আপনি প্রথমত যদি কোন কাজ লোন না নিয়ে করতে পারেন তাহলে লোন নেওয়া হতে বিরত থাকুন। আর যদি আপনাকে লোন নিতে হয় তাহলে দেখবেন আপনার মাসিক বা দৈনিক আয় কত। আপনি লোন নিয়ে কি পরিশোধ করতে পারবেন কিনা।
আমাদের ফেসবুক পেইজ: তোয়ান
আপনি এমন অবস্থায় কখনও লোন নিবেন না যে আপনার লোনের কিস্তি দেওয়ার ভালো কোন উৎস নেই। কারণ আপনার লোনের কিস্তি যদি নিয়মিত দিতে না পারেন তাহলে আপনি আপনার লোন কখনও পরিশোধ করতে পারবেন না।