Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আজকে আপনারা ব্লু কাট চশমা চোখের জন্য কতটা উপকারী এবং ক্ষতিকারী তার বিস্তারিত জানাবো। ব্লু কাট বা ব্লু লাইট ব্লক চশমা ডিজিটাল ডিভাইসের থেকে আমাদের কতটুকু সুরক্ষা প্রদান করে। ব্লু কাট চশমা আমাদের ব্যবহার করা উচিত কি না? ব্লু কাট চশমার দাম কত? এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য সবাই আগ্রহী। তাহলে চলুন ব্লু-কাট চশমা চোখের জন্য কতটা উপকারি এবং কতটা ক্ষতিকারী তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি।
আমরা আমাদের চারপাশে যে আলো দেখতে পাই, বিশেষ করে সূর্যের আলো। সেই আলো সাতটি রংয়ের সংমিশ্রণে তৈরি। এই আলোর সংমিশ্রণকে ইংরেজিতে Visibal Spectram বাংলায় দৃশ্যমান বর্ণচ্ছটা বা বর্ণালি। অর্থাৎ দেখতে পারা যায় এই আলো। এই বর্ণালির সাতটি রং হচ্ছে: বেগুনি, বেগুনি নীল, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
ব্লু লাইট হলো একটি দৃশ্যমান আলো যা উচ্চ-শক্তিসম্পন্ন শর্ট-ওয়েভলেংথে থাকে। এটি ৩৮০ থেকে ৪৯২ ন্যানোমিটারের মধ্যে রয়েছে এবং দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। এটি সূর্যের আলোতে, LED লাইট, কম্পিউটার স্ক্রিন, স্মার্টফোন, এবং টিভির মতো ডিজিটাল ডিভাইসগুলিতে পাওয়া যায়।
ব্লু কাট চশমা মূলত এমনভাবে ডিজাইন করা যা ডিজিটাল ডিভাইস থেকে নির্গত হওয়া উচ্চ শক্তির ব্লু লাইট বা নীল আলো ফিল্টার করে। এই চশমাগুলি সাধারণত এমন লেন্স দিয়ে তৈরি হয় যা ব্লু লাইটের তরঙ্গদৈর্ঘ্যকে ফিল্টার করে এবং চোখের ক্লান্তি, শুষ্কতা এবং অন্যান্য সমস্যা কমাতে সাহায্য করে।
ব্লু লাইট / নীল আলো মানুষের জন্য কতটা ক্ষতিকর?
ব্লুকাট চশমা তৈরি করা হয়েছে এমন ভাবে যা ক্ষতিকর ব্লু লাইট বা নীল আলো ফিল্টার করে ফেলে। যদি একটি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ঘোলা পানি বা দুষিত পানি ও ফিল্টার কৃত করার পর তা পানের যোগ্য হয়ে যায়। তেমনিই কাজ করে থাকে ব্লু কাট চশমা। তাই বলা যায় আমাদের চোখ সুরক্ষার জন্য আমরা ব্লু কাট চশমা ব্যবহার করতে পারি।
আপনারা ইতিমধ্যেই ব্ললু লাইট / নীল আলোর ক্ষতিকর দিক গুলো জেনে গিয়েছেন। সবার মনে এখন একটাই প্রশ্ন আসছে ব্লু লাইটের এতটা খারাপ দিক হয়ে আমাদের তো চোখের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু একটা কথা এখানে স্পষ্টভাবে বলতে চাই। কথাটি হলো ব্লু লাইট আমাদের ক্ষতি করে সত্যিই। তবে আমরা যেসব উৎস থেকে ব্লু লাইট পেয়ে থাকি যেমন:
মোট কথা সকল প্রকার ডিজিটাল ডিভাইস থেকেই ব্লু লাইল প্রতিফলিত হয়ে থাকে।
এই সকল উৎস থেকে যে নীল আলো প্রতিফলিত হয়ে থাকে তা খুবই সামান্য। যা একজন মানুষের জন্য বেশি ক্ষতিকার নয়। তবে একজন মানুষ যদি দিনে বেশির ভাগ সময়ই এই নীল আলোর দিকে তাকিয়ে কাজ করে সেক্ষেত্রে তার জন্য ক্ষতিকারক হতে পারে। নিয়ম মেনে বা দিনে ২-৫ ঘন্টার মতো এই ডিভাইস গুলো ব্যবহার করলে তার কোন ধরনের সমস্যা হওয়ার কথা নয়। যে ব্যক্তি প্রতিদিন ৮ ঘন্টার ও বেশি সময় ধরে একটানা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করে বিশেষ করে মোবাইল এবং কম্পিউটার তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারে।
আরো পড়ুন: ২০২৫ সালে সফল ইউটিউবার হওয়ার উপায়
ব্লু কাট চশমার মার্কেটিং এমন ভাবে করা হয়েছে যে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। অনেকে তাদের ভিডিও বা লেখা পরে আতঙ্কের মধ্যে ও পরেছে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভূল। প্রতিটি মানুষের জন্য যে ব্লু কাট চশমা প্রয়োজনত হবে এমনটা নয়। মানুষের ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহারের উপরে নির্ভর করবে তাদের জন্য আসলেই ব্লু কাট চশমা প্রয়োজন হবে কি না।
সবার ব্লু কাট চশমা কেনার কোন প্রয়োজন নেই। যে সকল ইউজার দিনে ১-২ ঘন্টার জন্য মোবাইল দিয়ে ভিডিও দেখে থাকেন তার জন্য এই ব্লু কাট চশমার কোন প্রয়োজন নাই।
শুধু মাত্র এমন সব ইউজারদেরই ব্ল কাট চশমা কেনা প্রয়োজন যারা ১০-১২ ঘন্টা কম্পিউটার স্কিনের সামনে বসে কাজ করা লাগে।
আপনি যদি একটু নিয়ম মেনে এই ডিভাইস গুলো দিনভরে ব্যবহার করেন তাহলে আপনার জন্য কোন ধরনের চশমা প্রয়োজন হবে না।
| বৈশিষ্ট্য | ব্লু-কাট চশমা | সাধারণ চশমা |
| মূল কাজ | ব্লু লাইট ফিল্টার করে | ব্লু লাইট ফিল্টার করে না |
| দৃষ্টি শক্তি | দৃষ্টি শক্তির কোন উন্নতি হয় না | দৃষ্টি শক্তি উন্নত করে |
| ব্লু লাইট সুরক্ষা | হ্যাঁ | না |
| চোখের ক্লান্তি কমানো | চোখের ক্লান্তি কমায় | চোখের ক্লান্তি কমায় না |
| ডিজিটাল স্ক্রিনে সুবিধা | ডিজিটাল স্ক্রিন ব্যবহারকারীদের জন্য আদর্শ | দৃষ্টি শক্তি উন্নত করতে কাজ করে থাকে। |
| রাতের বেলা সুবিধা | নীল আলো ফিল্টার করার ফলে ঘুম চক্রের কোন বাধা আসে না। ভালো ঘুম হয়। | ঘুমের সমস্যা সমাধান করে না। |
| অ্যান্টি-রিফ্লেকটিভ লেন্স | অ্যান্টি-রিফ্লেকটিভ থাকে | থাকতে পারে বা না-ও থাকতে পারে |

আমাদের ফেইসবুক পেইজ: তোয়ান
আরো পরুন: সেরা ২০টি বাংলা স্টাইলিশ ফন্ট কালেকশন গ্রাফিক্স ডিজাইনের জন্য
বেস্ট টেক্সট টু ইমেজ জেনারেটর এআই | সেরা ১০টি AI দিয়ে ছবি তৈরি করার ওয়েবসাইট
আপনি যদি একটি ব্লুকাট চশমা কিনতে চান তাহলে তখনই কিনবেন যখন আপনার দিনের বেশির ভাগ সময়ই ডিজিটাল স্কিনের ব্যবহার করা লাগে। তখন আপনি একটি ব্লু কাট চশমা কিনবেন।