Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ভিডিও কনফারেন্স এর জন্য সেরা ১০টি অ্যাপস ভিডিও কনফারেন্স অ্যাপস আমাদের বর্তমান যুগে ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত মিটিং সেমিনার বন্ধু-বান্ধবদের আড্ডা, অনেক সহজ করে দিয়েছে। তাই আপনাদের জন্য ভিডিও কনফারেন্স এর জন্য সেরা ১০টি অ্যাপস নিয়ে আসলাম। যার মাধ্যমে আপনার অতি সহজে সবাই ভিডিও কনফারেন্স করতে পারবেন।
ভিডিও কনফারেন্স অ্যাপস হলো এমন একটি সওফটয়্যার যার মাধ্যমে মানুষ একই সাথে দুই বা ততোধিক ব্যক্তি যুক্ত হয়ে ভিডিও এবং অডিও কলে কথা বলতে পারে, দেখতে পারে। যার মাধ্যমে এটি দুরত্ব কমিয়ে ব্যক্তিগত, ব্যবসায়িক, শিক্ষা, কিংবা অন্যান্য প্রয়োজনে যোগাযোগকে আরো বেশি সহজ করে দিয়েছে।

ভিডিও কনফারেন্সিং এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যাপস হলো জুম। Zoom এর মাধ্যমে আমরা দেশের বা পৃথিবীর যেকোন স্থানে বসে মিটিং করতে পারি।
আরো পড়ুন: ২০২৫ সালে ফটো এডিটিং করা সেরা ৮টি অ্যাপস
ভিডিও এডিটিং সফটওয়্যার জেনে নিন আপনার জন্য কোনটি বেস্ট

কোম্পানির মিটিং এবং ট্রেনিং করার জন্য মাইক্রোসফট টিমস অনেক ভালো একটি অ্যাপস। ভিডিও কনফারেন্সিং অ্যাপস গুলোর মধ্যে মাইক্রোসফট হলো জনপ্রিয়তার দিক দিয়ে দ্বিতীয়। ব্যবসায়িক মিটিং বা সেমিনার গুলো microsoft teams এর মাধ্যমে করলে অনেক সহজে সবকিছু হ্যান্ডেল করা যায়।
আমাদের ফেসবুক পেইজ ফলো করুন: তোয়ান – Tooaan

গুগল এর একটি প্রোডাক্ট হলো গুগল মিট। সহজ ইন্টার ফেইস এবং শক্তিশালী সিকিউরিটি দিয়ে থাকে Google Meet. ফ্রিতে গুগল মিট ব্যবহার করতে পারেন।

Cisco webex এর মাধ্যমে বড় সব মিটিং করা যায় সহজেই। যারা বড় ধরনের সব ওয়েবিনারিং করে থাকে তাদের জন্য Cisco webex ব্যবহার করতে পারেন। এই ভিডিও কনফারেন্সিং অ্যাপসটি অনেক শক্তিশালী নিরাপত্তা দিয়ে থাকে।

GoToMeeting দিয়ে প্রফেশনাল ভিডিও কনফারেন্স করে থাকে সবাই। এই অ্যাপসটি দিয়ে আঁকা আঁকি করা এবং পুল এর সুবিধা হয়ে থাকে। এই অ্যাপসটি দিয়ে অনলাইন কোচিং বা প্রশিক্ষণ মুলক কাজগুলো সহজেই করা যায়।

ব্লুজিন্স/ BlueJeans এর মাধ্যমে হাইকোয়ালিটি ভিডিও এবং অডিও ভিডিও কনফারেন্স করা যায়। এই অ্যাপসটি দিয়ে মিটিং গুলো করলে ভিডিও রেকর্ডিং ফুটেজ গুলো ভালো পাওয়া যায়। তাই আপনি ব্লুজিনস এর মাধ্যমে প্রশিক্ষণ করালে অনেক ভালো পারফরমেন্স সুবিধা পাবেন।

ভিডিও কনফারেন্স এর জন্য স্কাইপি ও বেশ জনপ্রিয়। এটি ও একটি ইন্টারন্যাশনাল অ্যাপস। ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি বেশ জনপ্রিয়।

RingCentral Video অ্যাপসটি দিয়ে ব্যবসা ক্ষেত্রে ভিডিও কনফারেন্স করতে ভালো হয়। তাই আপনি এই অ্যাপসটি দিয়েও অনলাইন এর মাধ্যমে ভিডিও মিটিং করতে পারবেন।

ভিডিও কনফারেন্স এর জন্য Jitsi Meet দিয়ে ফ্রিতে ভিডিও মিটিং করা যায়। একাউন্ট করার কোন ঝামেলা নেই। এটি একটি ওপেন সোর্স সিস্টেম। আপনি যদি এই অ্যাপসটির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন বা আপনার যদি ওপেন সোর্স কোন ভিডিও কনফারেন্স অ্যাপস দিয়ে মিটিং করার প্রয়োজন হয় তাহলে এটি দিয়ে মিটিং করতে পারেন।

জোহো মিটিং অ্যাপসটি দিয়ে সহজেই ভিডিও কনফারেন্স করা যায়। ছোট এবং দ্রুত ভিডিও কনফারেন্স করতে চাইলে এই অ্যাপসটি দিয়ে আপনার কনফারেন্সটি করতে পারবেন।
বর্তমান যুগে সবাই খরচ কমাতে এবং সময় বাচাতে তাদের বড় বড় মিটিং গুলো উপরের অ্যাপস গুলো দিয়ে করে থাকে। ভিডিও মিটিং করার এই অ্যাপসগুলো বিশেষ করে ব্যবসায়ীদের কাছে একটা আর্শিবাদ সরুপ।