Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
মেহেদী ডিজাইন একটি শিল্প বলা যায়। এই ক্রিয়েটিভ কাজটি সবার প্রয়োজন পরে প্রায় সময়। আপনি যদি সিম্পল মেহেদি ডিজাইন ২০২৫ করতে চান নিজের হাতে। তাহলে আপনার জন্যই এই পোস্টটি। কারণ এই পোস্টে যে মেহেদী ডিজাইন গুলো দেওয়া হয়েছে। তা প্রথম অবস্থায় সকল মানুষই সহজেই আকতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা সেই সহজ মেহেদী ডিজাইন।
মেহেদী বা হেনা আমাদের এশিয়া উপমহাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মেহেদির বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যায় বা মানুষ করে থাকে ঈদ পূজা বা যেকোনো অনুষ্ঠানে। মেহেদি দিয়ে প্রতিটি মেয়ে তার হাত দুটো রাঙাতে চায়। কিন্তু তারা মনে করেন যে মেহেদী ডিজাইন করা অনেক কঠিন।
তারা সিম্পল ডিজাইনগুলো খুজে পায় না। তাই তাদের জন্য আজকে আমরা একশ প্লাস সহজ মেহেদী ডিজাইন ছবি নিয়ে এসেছি। যেগুলো দেখে দেখে ঘরে বসেই সুন্দর আধুনিক ও সহজ ডিজাইন করতে পারবেন












আরো পড়ুন:
150+ Beautiful Arabic Mehndi Design for Brides & Festive Occasions
187+ Best Simple Mehndi Designs for Beginners – Easy & Elegant Ideas





















একটি সিম্পল মেহেদি ডিজাইন সকল অনুষ্ঠানের জন্য পারফেক্ট হয়। একজন প্রফেশনাল মেহেদী ডিজাইনার কিংবা বিগেনার মেহেদি ডিজাইনার সবার জন্যই। একটি সিম্পল মেহেদি ডিজাইন অনেক সুবিধাজনক। উপরে ৩২ টি ও বেশি সিম্পল মেহেদী ডিজাইনের ছবি দেওয়া হয়েছে। যেগুলো দেখে দেখে আপনি নিজের হাতে ইজিলি ডিজাইন করতে পারবেন।
বিভিন্ন ধরনের সিম্পল প্যাটার্নে এই ডিজাইনগুলো করা হয়েছে। যেগুলো আপনি একবার দেখলেই করতে পারবেন। তাই আপনি যদি মেহেদি ডিজাইন করতে চান বিয়েতে কিংবা যে কোন অনুষ্ঠানে। তাহলে এখান থেকে যেকোনো একটি ছবি নির্বাচন করে আপনি বিয়ের জন্য অথবা যে কোন অনুষ্ঠানের জন্যই প্রস্তুত হতে পারেন।
১. সাধারণ ফুলের ডিজাইন
এই ডিজাইনে সাধারণত এক বা একাধিক ফুল এবং পাতা আকৃতির রেখা থাকে। হাত বা আঙুলের মাঝখানে একটি বড় ফুল আঁকা হয়, যার চারপাশে পাতা ও ছোট ছোট বিন্দু দিয়ে সাজানো হয়। যেহেতু এটি খুব বেশি জটিল নয়, তাই নতুনদের জন্য একদম উপযুক্ত।
২. টিক্কা স্টাইল ডিজাইন
টিক্কা স্টাইল মেহেদিতে হাতের তালুর মাঝখানে একটি ছোট গোল বা পানাকৃতির মোটিফ আঁকা হয়। এরপর এটি ছোট ছোট বিন্দু, রেখা এবং পাতার মতো ডিজাইন দিয়ে সাজানো হয়। এই ডিজাইনটি আঁকতে খুবই সহজ এবং দেখতে দারুণ মার্জিত।
৩. আঙুলের ডগার ডিজাইন
যদি আপনি খুবই সহজ কিছু খুঁজে থাকেন, তাহলে আঙুলের ডগার ডিজাইন একটি চমৎকার পছন্দ। এতে আঙুলের ডগা পুরোপুরি রঙ করা হয় অথবা সরল ডিজাইন যেমন সর্পিল রেখা, বিন্দু বা ছোট ফুল দিয়ে সাজানো হয়। এটি খুব দ্রুত আঁকা যায় এবং দেখতে পরিষ্কার ও শোভনীয়।
৪. লতার ডিজাইন
লতা বা বেলি জাতীয় ডিজাইন সবসময় জনপ্রিয়। এই ডিজাইনে হাতের পাশে পাতাসহ একটি লতা আঁকা হয়, যার চারপাশে ছোট ছোট পাতা ছড়িয়ে থাকে। এটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় এবং আঁকাও সহজ। নতুনদের জন্য এটি হাতের পাশে বা কবজির চারপাশে ব্যবহারের জন্য আদর্শ।
৫. সাধারণ আরবিক স্টাইল ডিজাইন
আরবিক মেহেদি ডিজাইন সাধারণত খোলা ও প্রবাহমান হয়, যেখানে মোটা ফুলের নকশা এবং রেখা ব্যবহার করা হয়। এই ধরনের ডিজাইন সহজেই দুই হাতে মিলিয়ে আঁকা যায়। সময় কম লাগে এবং জটিলতাও কম, এজন্য নতুনদের মধ্যে এটি খুব জনপ্রিয়।
মেহেদী বা হেনা শুধু রঙের খেলা নয়, এটি এক ধরনের শিল্প—যা আমাদের হাতকে সাজায়, উৎসবকে করে তোলে আরও রঙিন। বিয়ে, ঈদ, পূজা কিংবা যে কোনো আনন্দঘন মুহূর্তে মেয়েরা হাতে মেহেদীর ছোঁয়া দিতে ভালোবাসে। তবে অনেকেই ভাবেন, মেহেদী মানেই জটিল ডিজাইন, অনেক সময় ও দক্ষতা দরকার। কিন্তু বাস্তবে এমন অনেক সিম্পল মেহেদী ডিজাইন আছে যেগুলো খুব সহজে আঁকা যায় এবং দেখতে চমৎকার লাগে।