Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আজকের এই পোস্টে আপনি জানতে পারবেন বাংলাদেশে আপকামিং ৫টি স্মার্টফোন সম্পর্কে। এই ফোনগুলোতে কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং এ ফোনগুলোর দাম কত হতে পারে তার একটি ধারণা আপনি পেয়ে যাবেন। দেওয়ার লিস্টে যে পাঁচটি ফোন রয়েছে সেই ফোনগুলো ইতিমধ্য কয়েকটি দেশের লঞ্চ করা হয়েছে অফিশিয়ালি ভাবে এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।
তাই আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন যে আপনি সামনে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাহলে আজকের দেওয়ার লিস্টি আপনি দেখতে পারেন। এই লিস্টে থাকবে কোন বাজেট থেকে একটু মিড রেঞ্জের বাজেটের মধ্যেও পাঁচটি স্মার্টফোন। তাই যাদের বাজেট মিড রেঞ্জের মধ্যে তারা আজকের এই পোস্টটি সম্পন্ন করে দেখবেন।

আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা বা তার একটু বেশি হয়ে থাকে তাহলে আপনার জন্য একটি স্মার্টফোন আসতেছে। এই স্মার্ট ফোনটির নাম IQOO Z10 LITE 5G রয়েছে ফাইভ-জি ইন্টারনেট সমর্থন। তার মানে বুঝতে তো পারছেন মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই কিন্তু আপনি ফাইভ-জি স্মার্টফোন পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে কিন্তু একটি শক্তিশালী প্রফেসর এবং বড় একটি ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

আচ্ছা আপনার বাজেট যদি ১৫০০০ টাকার চেয়ে কম হয় মানে ১৪ হাজার টাকা তাহলে কিন্তু আপনি একটি ৫জি স্মার্টফোনে পাচ্ছেন। আপনার চাহিদা পূরণ করার জন্য রিয়েলমি নিয়ে আসছে Realme Narzo 80 Lite 5G স্মার্টফোন। এই ফোনটিতে মেইন একটি ক্যামেরা রয়েছে এবং আপনি মোটামুটি শক্তিশালী একটি প্রসেসর পাচ্ছেন সাথে বড় একটি 6000mAh এর ব্যাটারি।

Vivo নতুন একটি X সিরিজ মডেলের স্মার্টফোন নিয়ে আসতেছে তবে ফোনটির আনুমানিক দাম এখনো প্রকাশ করেনি। তবে এই ফোনটিতে শক্তিশালী প্রসেসর থাকবে মিডিয়াটেকের এবং ত্রিপল ক্যামেরা থাকবে। তাছাড়া এই ফোনটি ১২ জিবি র্যাম এবং ১৬ জিবি র্যাম এ পাওয়া যাবে। এছাড়া এ ফোনটিতে রয়েছে বেশ বড় একটি ব্যাটারি 6500mAh এর সাথে ৯০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং।

আচ্ছা এখানে তো মিড রেঞ্জের ফোন এবং একটু দামের ফোন রয়েছে তবে যাদের বাজেট রয়েছে 10 হাজার টাকারও কম তাদের জন্য একটি স্মার্ট ফোন রয়েছে। এই স্মার্টফোনটি নিয়ে আসছে ইনফিনিক্স মডেল হল Inifinix Smart 10 রয়েছে মোটামুটি ফিচার। তবে এই বাজেটের মতো এই ফোনটিতে বেশ ভালো ভালো ফিচার এবং উন্নত টেকনোলজি ব্যবহার করেছে। কম দাম হলেও এই ফোনটি দিয়ে আপনি বেশ ভারী কাজ করতে পারবেন।

৩০ হাজার টাকা বাজেটের মধ্য vivo নিয়ে আসছে দারুন একটি ফোন যেটি বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল অবস্থানে রয়েছে। বলছি Vivo Y400 Pro স্মার্ট ফোনটির কথা। এই ফোনটিতে মেইন ডুয়েল ক্যামেরা রয়েছে এবং মিডিয়াটেক এর ফোর এনএম এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাছাড়া ফোনটি ফাইভ-জি নেটওয়ার্ক সমর্থন করে এছাড়া এই ফোনটি কবে লঞ্চ করা হবে সেটি ঘোষণা করে নাই।
তো বন্ধুরা উপর দেয়া হয়েছে বাংলাদেশে আপকামিং পাঁচটি স্মার্টফোনের লিস্ট যেখানে আপনি মাত্র ৯,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনগুলো পেয়ে যাবেন। এখানে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ৫জি স্মার্টফোন।
আমরা খুব দ্রুত আরেকটি পোস্ট নিয়ে আসবো সেখানে আরো পাঁচটি আপকামিং বাংলাদেশে আসা স্মার্টফোনগুলো থাকবে। তাই আপনি যদি আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখেন তাহলে পরবর্তী পোস্টগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছাবে। তাছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো আপনি ফলো করতে পারেন।