Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

YADEA T5 ইলেকট্রিক স্কুটার: বাংলাদেশে আগের তুলনায়ক দেশের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। এই দ্রব্যমূল্যের বাজারে সবাই চাইবেন তাদের যাতায়াত খরচটা একটু কমিয়ে আনার জন্য। তাই অবশ্যই একটি বিকল্প পথ অবলম্বন করতে চাইবে। তার জন্য একজন মানুষের দৈনিক যাতায়াতের জন্য এখন সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে একটি ইবি অর্থাৎ ইলেকট্রিক স্কুটার।
বর্তমানে আমাদের দেশে ইলেকট্রিক স্কুটার গুলোর মধ্যে ইয়াদিয়া একটি স্বনামধন্য কোম্পানি। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার কোম্পানির কয়েকটি মডেল রয়েছে। তার মধ্যে আজকে আমরা আপনাকে জানাবো ইয়াদিয়া ইলেকট্রিক YADEA T5 এই মডেলটি সম্পর্কে। আপনি এই ইলেকট্রিক স্কুটারটি মাধ্যমে কি কি ধরনের সুযোগ-সুবিধা পাবেন তা সম্পর্কে নিচে থেকে পড়ুন।
ইয়াদিয়া কোম্পানির স্কুটারগুলো বাংলাদেশে আমদানি করছেন রানার্স অটোমোবাইল কোম্পানি। রানা মটরস এর দাবি এই ইলেকট্রিক স্কুটার দিয়ে এক্সারজে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। ইলেকট্রিক স্কুটার টিপ দিয়ে আপনি ঘন্টায় ৪৫ কিলোমিটার গতিতে যেতে পারবেন। একটি ইলেকট্রিক স্কুটার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে তার মটর এবং ব্যাটারি। এই স্কুটারটিতে দেওয়া হয়েছে ৮০০ ওয়াটের একটি মোটর।

ইলেকট্রিক স্কুটারটির মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার টাকা। এই ইলেকট্রিক স্কুটারটির ফুল চার্জ হতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা। যার বিদ্যুৎ বিল আসবে ১২ থেকে ১৪ টাকার মত। আপনি যদি এই একই দামে একটি পেট্রোল চালিত বাইক কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে তিন থেকে চার গুণ বেশি খরচ হবে।
এই ইলেকট্রিক স্কুটারটি তাদের জন্য বেস্ট হবে যারা প্রতিনিয়ত একটি নির্ধারিত জায়গায় যাই অর্থাৎ অফিসে কিংবা ব্যবসার কাজে। যে সকল বাইকেররা একটু বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে একটু লং ট্যুরে যেতে চাই তাদের জন্য এই বাইকটি ঠিক হবে না। আরেকটা বড় বিষয় হল যারা তাদের একটি প্রাইভেট গাড়ি চাচ্ছেন। প্রতিনিয়ত যাতায়াতের জন্য পাবলিক যে যানবাহনগুলো আছে সেগুলো এড়িয়ে চলার জন্য তাদের জন্য হতে পারে এটি একটি উত্তম মাধ্যম।
আরো পড়ুন: জ্বালানির চিন্তা বাদ – মাত্র ৯৪,৯০০ টাকায় ইলেকট্রিক বাইক এখন আপনার হাতের নাগালে।
এই ইলেকট্রিক স্কুটারের দুইজন ব্যক্তি অনায়াসে বসে যাতায়াত করতে পারবেন এবং পিছনে রয়েছে একটি ব্যাকরেস্ট যার কারণে আপনার মাজায় ব্যাথা হবে না। স্কুটার আরেকটি ভালো দিক হলো পা রাখার জন্য যে স্পেস রয়েছে তা যথেষ্ট ভালো। কারণ খাটো এবং লম্বা যে কোন সাইজের মানুষ সুন্দর ভাবে তার পা রাখতে পারবেন। তাছাড়া এই ইলেকট্রিক স্কুটারটিতে সামনে বাজারের ব্যাগ রাখার জন্য একটি হুক দেওয়া হয়েছে। যাতে আপনি অনেক ভারি একটি ব্যাগ বাধাতে পারবেন।
আবার এই বাইকটির সিটের নিচে যে আন্ডার স্পেস রয়েছে তা বেশ বড় একটি জায়গা। এখানে দুইটি হেলমেট রাখতে পারবেন। সামনের দিকে আরো দুইটি পকেট স্পেস রয়েছে। সেখানে আপনি পানির বোতল রাখতে পারবেন।
এই বাইকটিতে রয়েছে একটি ডিজিটাল স্ক্রমিটার। যা দিয়ে আপনি বাইকটির গতি, চার্জ, মোড সম্পর্কে দেখতে পারবেন এক নজরে।

YADEA T5 ইলেকট্রিক স্কুটারটির হেডলাইট খুব ভালো। সামনে চারটি লাইট রয়েছে হেটলাইট হিসেবে। এখানের দুইটি হেডলাইট লো ভিমে জলে। তাছাড়া ৪টি লাইটই ফুল ভিমে জলে।

এছাড়া পিছনে রয়েছে টেল লাইট। যা দেখতে অনেক ভালো। এই স্কুটারটির ওজন হবে ১০৬ কেজি এবং এর ব্যাটারির ওজন আছে ৪১ কেজি।
এই স্কুটারটিতে সর্বোচ্চ টক পাওয়ার পাওয়া যাবে 86n.m। এবং তিনটি মোট রয়েছে। ইয়াদিয়া কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারটি আপনি চাবি ছাড়াও স্টার্ট দিতে পারবেন। চাবি দিয়েও স্টার্ট দিতে পারবেন। চাবি ছাড়া আপনি রিমোটের মাধ্যমে স্টার্ট দিতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। একটি স্কুটারটির সামনে এবং পিছনে রয়েছে টিউবলেস টায়ার সাইজ হচ্ছে ১০।
ব্রেকিং সিস্টেম অনেক ভালো কোয়ালিটি রয়েছে। যার সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেক যদি আপনি অনেক ভাল আত্মবিশ্বাস পাবেন। এই ইভি বাইকটিতে Graphene ব্যাটারি ইউজ করা হয়েছে।
মোবাইল চার্জ দেওয়ার জন্য পেয়ে যাবেন একটি ইউএসবি পোর্ট। পার্কিং মোডের জন্য আপনি এক্সট্রা একটি সিকিউরিটি পাবেন। কারণ আপনার ইলেকট্রিক স্কুটারটি যতক্ষণ পার্কিং মোডে থাকবে ততক্ষণ স্টার্ট নিবে না। অনেক সময় দেখা যায় এই মোডটি না থাকার জন্য কোনো ভাবে স্টার্ট অবস্থায় থাকলে ছোট বাচ্চারা কিংবা নিজেই ভুলে যদি গিয়ার দেওয়া হয় তাহলে বাইকটি চলা শুরু করে দেয়। পাকিং সিস্টেম থাকায় এই সমস্যাটি আর হবে না। কারণ পার্কিং অবস্থায় থাকলে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে।
এই স্কুটারটি আনঅফিসিয়ালি আগেও পাওয়া যেত বাংলাদেশে। Yadea কোম্পানি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে ১ জুন লঞ্চ করেছে তাদের ইলেকট্রিক স্কুটার। যা বাংলাদেশের মানুষের মনে একটি ছাপ তৈরি করতে পারবে বলে আশা করা যায়। আপনি যখন দেখবেন ইয়াদিয়ার স্কুটার এর সুবিধা গুলো তখন আপনিও ব্যবহার করতে চাইবেন বর্তমান সময় যাতায়াতে খরচ সাশ্রয়ী করার জন্য।