১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর: কম্পিউটারের জন্য একটি ভালো মনিটর খুবই প্রয়োজন। কারণ আপনি যদি একটি ভালো মনিটর না কেনেন তাহলে চোখের যেমন সমস্যা হয়। তেমনি ভালো ছবি দেখা যায় না। ইডিটিং করার সময় অরিজিনাল কালার বোঝা যায় না। গেম খেলার সময় ভালো পারফরমেন্স পাওয়া যায় না। তাই একটি ভালো মনিটর কিনতে হবে।
১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর
কিন্তু বাজেট যদি হয় মাত্র ১০ হাজার টাকা তখন হয় ভাবনার বিষয়। আপনারদের সকল ভবনা চিন্তার অবসান ঘটাতে আমি আপনাদের জন্য বর্তমানে বাজারে ১০ হাজার টাকার মধ্যে সব চেয়ে ভালো ১০টি ডেস্কটপ মনিটর নিয়ে এসেছি। যেগুলো আপনি ব্যবহার করলে একটি ভালো ফিল পাবেন সকল কাজ গুলো করে। তাহলে চলুন দেখে নেওয়া যায়।
১। PC Power PCM22F 21.45″ IPS FHD 75Hz Borderless Monitor
এই মনিটরটি যারা ১০ হাজার টাকা বাজেটের মধ্যে কিনতে চান তাদের জন্য একটি পারফেক্ট মনিটর হবে। এই মনিটরটির সুবিধা এবং সকল ফিচার সম্পর্কে নিজে দেওয়া হল যেগুলো দেখে আপনি নির্বাচন করতে পারবেন মনিটরটি আপনার জন্য কতটুক উপযোগী হবে
মূল ফিচার ও সুবিধাসমূহ:
ডিসপ্লে: 21.45 ইঞ্চি IPS প্যানেল ব্যবহার করা হয়েছে যা থেকে আপনি যেকোনো দিক থেকে পরিষ্কার ও প্রাণবন্ত রঙ দেখতে পাবেন (Wide Viewing Angle)।
রেজোলিউশন: 1920x1080p (Full HD) – কাজের সময় বা ভিডিও দেখার জন্য যথেষ্ট শার্প এবং ডিটেইলড।
রিফ্রেশ রেট: 75Hz রিফ্রেশ রেট থাকায় গেমিং বা স্ক্রলিং আরও স্মুথ ও ঝাঁকিমাহীন হয়।
ডিজাইন: Borderless বা প্রায় বেজেল-লেস ডিজাইন, যা মাল্টি-মনিটর সেটআপে অনেক সুন্দর লাগে এবং ভিজ্যুয়ালি মার্জিত।
পোর্ট: HDMI ও VGA পোর্ট রয়েছে, যা দিয়ে আধুনিক এবং পুরাতন উভয় ধরনের ডিভাইসের সাথে সংযুক্ত করা যায়।
Eye Care: Blue Light Filter ও Flicker Free প্রযুক্তির জন্য দীর্ঘ সময় ব্যবহারেও চোখে চাপ কম পড়ে।
এই মনিটরটি যাদের জন্য ভালো হবে?
স্টুডেন্ট ও অফিস কর্মীরা – লেখালেখি, ওয়েব ব্রাউজিং বা অনলাইন মিটিং-এর জন্য উপযুক্ত।
লাইট ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার – IPS ডিসপ্লে রঙের যথার্থতা দেয়।
বাজেট গেমার – 75Hz রিফ্রেশ রেট ও FHD স্ক্রীন ভালো গেমিং অভিজ্ঞতা দেয়।
পিসি পাওয়ার কোম্পানির এই মনিটরটি আপনি যদি কিনতে চান তাহলে, অনলাইন থেকে অথবা অফলাইন যে কোন জায়গা থেকেই কিনতে পারবেন। এই মনিটরটি আপনি ১০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। ১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর নিতে চাইলে এটি নিতে পারেন।
২। Dahua DHI-LM22-B201DW 21.45 Inch FHD Display HDMI, VGA Professional Monitor
আপনি যদি দাহুয়া কোম্পানির একটি মনিটর কিনতে চান তাহলে এই মনিটরটি কিনতে পারেন। এই মনিটরটি আপনি ১০ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন। যা আপনার বাজেটের মধ্যে সুন্দর একটি মনিটর হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ ফিচারসমূহ:
স্ক্রিন সাইজ: 21.45 ইঞ্চি Full HD (1920×1080)
ডিসপ্লে টাইপ: LED-backlit, TN panel
ব্রাইটনেস: 250cd/m²
রেসপন্স টাইম: 5ms (GTG)
রিফ্রেশ রেট: 75Hz
ইনপুট পোর্ট: HDMI ও VGA
ভিউয়িং অ্যাঙ্গেল: 90°/65° (H/V)
VESA মাউন্ট সাপোর্টেড (100x100mm)
Eye-protection টেকনোলজি (ফ্লিকার ফ্রি এবং লো ব্লু লাইট)
সুবিধাসমূহ:
টেকসই ও নির্ভরযোগ্য: দীর্ঘ সময় ব্যবহার উপযোগী ও শক্তপোক্ত গঠন
চোখের জন্য আরামদায়ক: লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি টেকনোলজি চোখের চাপ কমায়
HDMI ও VGA – দুই ধরণের ইনপুট পোর্ট থাকায় বিভিন্ন ডিভাইসের সাথে সহজে সংযোগ সম্ভব
75Hz রিফ্রেশ রেট – দৈনন্দিন কাজ ও মিডিয়া কনজাম্পশনের জন্য মসৃণ অভিজ্ঞতা
এই ডেস্কটপ মনিটরটির দাম ৯ হাজার ৯০০ টাকা। যা আপনার বাজেটের মধ্যে অতএব আপনি যদি এই মনিটরটি পছন্দ করে থাকেন ।তাহলে অবশ্যই কিনতে পারেন। ১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর নিতে চাইলে এটি নিতে পারেন।
৩। ViewSonic VA2215-H 22″ 100Hz Full HD Monitor
ভিউসনিক কোম্পানির এই মনিটরটি একটি বাজেট ফ্রেন্ডলি মনিটর। এই মনিটরটি দিয়ে আপনি হালকা গেমিং এবং এডিটিং এর কাজগুলো করতে পারবেন।
প্রধান ফিচারসমূহ:
ডিসপ্লে সাইজ: 22 ইঞ্চি Full HD (1920×1080 রেজোলিউশন)
রিফ্রেশ রেট: 100Hz – স্মুথ স্ক্রলিং ও ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স
রেসপন্স টাইম: 1ms (MPRT) – হালকা গেমিং বা ভিডিও দেখার সময় ঘোলাভাব কম
পোর্ট: HDMI ও VGA ইনপুট – পুরাতন ও নতুন ডিভাইসের সাথে কম্প্যাটিবল
ভিউইং অ্যাঙ্গেল: 178°/178° – বিভিন্ন কোণ থেকে দেখতে সুবিধা
ভিউমোড টেকনোলজি – চোখের আরাম ও কনটেন্ট অনুযায়ী ডিসপ্লে মোড নির্বাচন
সুবিধাসমূহ:
সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স
হাই রিফ্রেশ রেট, যা স্ক্রলিং ও ভিডিও প্লেব্যাকে মসৃণতা আনে
নীল আলো কমানোর জন্য Eye-Care টেকনোলজি
সহজ সেটআপ ও ভার্সেটাইল কানেক্টিভিটি
কার জন্য উপযুক্ত:
ছাত্র-ছাত্রী ও অফিস কর্মীদের জন্য যাঁরা ডকুমেন্ট, ওয়েব ব্রাউজিং বা ভিডিও কনফারেন্সে ব্যবহার করেন
লাইট গেমারদের জন্য যারা occasional গেমিং করেন
বাজেট কনশাস ইউজার যারা একটি রিলায়েবল ডিসপ্লে চান
১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর নিতে চাইলে এটি নিতে পারেন।
এইচপি এম২২এফ ২২ ইঞ্চি এফএইচডি আইপিএস মনিটর একটি স্টাইলিশ এবং কার্যকরী ডিসপ্লে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। এটি ১৯২০x১০৮০ রেজোলিউশন, আইপিএস প্যানেল এবং ৭৫ হার্জ রিফ্রেশ রেট সহ উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি প্রদান করে। এর ডিজাইন পাতলা, আধুনিক এবং পরিবেশ-বান্ধব, যেখানে ৮৫% পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহৃত হয়েছে।
প্রধান ফিচার ও সুবিধাসমূহ:
IPS প্যানেল: ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল (প্রায় ১৭৮ ডিগ্রি)। সঠিক রঙ এবং কনট্রাস্ট, যেকোনো দিক থেকে দেখা যায়।
FHD রেজোলিউশন: 1920×1080 রেজোলিউশন, যা ক্লিয়ার ও শার্প ইমেজ দেয়।
Eyesafe® Technology: ব্লু লাইট ফিল্টার করে চোখের সুরক্ষা নিশ্চিত করে।
Edge-to-Edge Slim Bezel Design: মাল্টি-মোনিটর সেটআপের জন্য পারফেক্ট, কারণ এর বর্ডার অনেক পাতলা।
AMD FreeSync Support: ভিডিও বা গেমিংয়ে স্ক্রিন টিয়ারিং কমায়।
কানেক্টিভিটি: HDMI ও VGA পোর্ট রয়েছে, যা বিভিন্ন ডিভাইসের সাথে সংযোগ সহজ করে।
সুবিধা:
চমৎকার ভিজ্যুয়াল: উচ্চ রেজোলিউশন এবং রঙের নির্ভুলতা ফটো এডিটিং, ভিডিও স্ট্রিমিং এবং গ্রাফিক ডিজাইনের জন্য আদর্শ।
চোখের আরাম: লো ব্লু লাইট এবং অ্যান্টি-গ্লেয়ার ফিচার দীর্ঘক্ষণ কাজের জন্য উপযোগী।
পরিবেশ-বান্ধব: পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহার পরিবেশ সচেতন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয়।
মাল্টি-মনিটর সেটআপ: পাতলা বেজেল ডিজাইন সাইড-বাই-সাইড স্ক্রিনের জন্য উপযুক্ত।
সাশ্রয়ী মূল্য: বাজেটের মধ্যে উচ্চমানের পারফরম্যান্স।
কাদের জন্য উপযুক্ত?
অফিস ও হোম অফিস ইউজার – দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করার জন্য আরামদায়ক
শিক্ষার্থী – অনলাইন ক্লাস, প্রজেক্ট এবং সাধারণ ব্যবহারের জন্য পারফেক্ট
ডিজাইনার ও কনটেন্ট ক্রিয়েটর (এন্ট্রি লেভেল) – ভালো কালার অ্যাকিউরেসির দরকার হয় এমন কাজে সহায়ক
হালকা গেমার – AMD FreeSync এবং ৭৫Hz রিফ্রেশ রেট হালকা গেমিংয়ে ভালো পারফরম্যান্স দেয়
এছাড়াও আরো ৫টি ডেস্কটপ মনিটর এর নাম নিচে দেওয়া হলো
আপনি নিচের এই পাঁচটি মনিটরের মধ্যে যেকোনো একটি কিনতে পারেন। এই মনিটর গুলো অনেক সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি একটি মনিটর হতে পারে আপনার জন্য।
ViewSonic VA2215-H 22″ 100Hz Full HD Monitor
ASUS VP229HF 21.45 Inch 100Hz FHD IPS Eye Care Gaming Monitor
Philips 221V8LB 21.5″ 100Hz FHD LED Monito
AOC 22B20JH2 22″ 100Hz 1ms IPS FHD Monitor
PC Power PCGM22 21.45″ IPS FHD 100Hz Borderless Monito
১০ হাজার টাকার মধ্যে ভালো ডেস্কটপ মনিটর নিতে চাইলে এগুলোর মধ্যে একটি নির্বাচন করতে পারেন।
পরিশেষে বলা: যায় আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে একটি ভালো মানের ডেক্সটপ মনিটর কিনতে চান। তাহলে আমাদের এই পোস্টে যে ১০টি মনিটরের নাম দেওয়া হয়েছে সেখান থেকে যেকোনো একটি ক্রয় করতে পারেন। আশা করি আপনি এই মনিটর গুলো ক্রয় করলে ঠকবেন না। কারণ আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক রিসার্চ করে আপনাদের সামনে এই দশটি মনিটর সাজেস্ট করেছি।
আশা করি আপনার এই পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে এবং আপনি অনেক উপকৃত হয়েছেন। আপনি যদি এমন আরও সকল বিষয়ে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের নাম মনে রাখবেন অথবা আমাদের ওয়েবসাইটটি পিন করে রাখতে পারেন, পরবর্তীতে এমন সকল পোস্ট পড়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে মতে শেষ করছি ধন্যবাদ।